২৫ অগাস্ট, ২০২৪ ০৪:২৩ পিএম

সিএমইউর ফাইনাল প্রফের ফল প্রকাশ, পাসের হার ৭২ শতাংশ

সিএমইউর ফাইনাল প্রফের ফল প্রকাশ, পাসের হার ৭২ শতাংশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ রোববার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিএমইউ অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর-২০২৩ এর ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। কোনো অসঙ্গতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার সিএমইউর ফাইনাল পরীক্ষায় এক হাজার ১৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন, এর মধ্যে পাস করেছেন ৮৭২ জন। এতে পাসের হার ৭২.৯৭ শতাংশ। এতে অকৃতকার্য শিক্ষার্থী সংখ্যা ৩২৩। এরমধ্যে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় ৯ জন শিক্ষার্থী অনার্স অর্জন করেছেন।

এসএইচ

►ফলাফল দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিএমইউ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক